বরাক তরঙ্গ, ১২ জুলাই : অন্ধ্রপ্রদেশের এলুরু এলাকার কাছে ট্রেন দুর্ঘটনায় মিজোরামের এক বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্যাঙ্গালোর মিজো অ্যাসোসিয়েশন (BMA)-এর সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মিজোরামের চামফাই জেলার বাসিন্দা ৪১ বছর বয়সী এস এল কিমা (Pu SL Kima)।
জানা গেছে, গত ৯ জুলাই গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেনে যাত্রাকালে এলুরুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মরদেহ এলুরু থেকে আইজলে পাঠানোর ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় পরিবারের পক্ষ থেকে ব্যাঙ্গালোর মিজো অ্যাসোসিয়েশনের কাছে সহযোগিতা চাওয়া হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে সংগঠনটি মরদেহ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বর্তমানে মরদেহটি ব্যাঙ্গালোরের বিবিএইচ (BBH)-এর শ্যালোম মর্গে সংরক্ষিত রয়েছে। আগামী ১৩ জুলাই (সোমবার) মরদেহটি আইজলে পাঠানো হবে বলে ব্যাঙ্গালোর মিজো অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে।



