চুরি করা গরু পাচারের সন্দেহে দু’টি গাড়িতে আগুন দুষ্কৃতীদের

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : ডুমডুমার সংলগ্ন বরহাপজানের শুকানগুড়ি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। চুরি করা গরু পাচারের সন্দেহে দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টাটা এসি ও একটি অল্টো গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন গাড়ি দু’টিকে গ্রাস করলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ প্রশাসন।

এদিকে, আগুন লাগার ঘটনার পরই গাড়ি দু’টির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পুরো ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *