সোনাবাড়িঘাটে চ্যম্পিয়ন আরশান এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল খেতাব অর্জন করল আরশান এফসি সোনাবাড়িঘাট। শনিবার ফেরিঘাট সংলগ্ন মাঠে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে টিকেডি সেভেন ব্রাদার্স লালপানিকে টাইব্রেকারে পরাজিত করে ২০২৬ সালের ‘চ্যাম্পিয়ন ট্রফি’ অর্জন করল আরশান এফসি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ সমতায় থাকায় টাইব্রেকারে মীমাংস হয়। খেলার ১১ মিনিটে শাকিল গোল করে লালপানিকে এগিয়ে নেন কিন্তু মুহূর্তেই গোল পরিশোধ করে সমতায় ফিরে আরশান এফসি। ১৩ মিনিটে আরশান এফসির হয়ে গোল করেন রেমকুম। এরপর গোলের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দু’দলই আক্রমণ অতি আক্রমণ শুরু কর। এরমধ্যে অধিকাংশ সময় আরশান এসসি পায়ে বল ছিল। তারা বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়।

ম্যাচে আরশান এফসি ১১টি ফাউল করেছে এবং টিকেডি সেভেন ব্রাদার ১৪টি ফাউল করে। আরশান এফসি চারটি অফসাইড করে কিন্তু টিকেডি কোন অফসাইট করেনি। আরশান এফসি ছয়টি কর্ণার শট নেয়। টিকেডি কোনও কর্ণার শট পায়নি । গোল পোস্ট লক্ষ্য করে সাতটি শট নিয়ে আরশান এফসি এবং চারটি নেয় টিকেডি। শেষে টাইব্রেকারে লালপানির তিন নম্বর শট আরশান এফসির গোলকিপার প্রসেনজিৎ সেভ করে দলের মাথায় চ্যাম্পিয়ন শিরোপা তুলে দেন।

এ দিনের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, সোনাবাড়িঘাট জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর, নিয়াইরগ্রাম-বাগপুর জিপির গ্রুপ সদস্য রিজন উদ্দিন লস্কর, গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী, প্রাক্তন গ্রুপ সদস্য রাজিম উদ্দিন লস্কর, সোনাইয়ের উদীয়মান যুবক হানিফ বড়ভূইয়া, বিশিষ্ট সমাজকর্মী ফকরুল ইসলাম বড়ভূইয়া, সাহা আলম মুকুল, প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, পিন্টু চৌধুরী, আসাদ বড়ভূইয়া, মেহবুব আলম চৌধুরী, জাবেদ চৌধুরী, নিউ লাইফ ফাউন্ডেশনের কর্ণধার কমরুল ইসলাম লস্কর প্রমুখ। পুরস্কার বিতরণীর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর, এপি সদস্য আমির হোসেন লস্কর ও ক্লাবের উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পান টিকেডি সেভেন ব্রাদার্স লালপানির নেমিয়া। বেস্ট ডিভেন্ডার আরশান এফসি সেকুলার, বেস্ট গোলকিপার প্রসেনজিৎ এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আসাম এফসির জেরিক্সন। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রানার দল টিকেডি সেভেন ব্রাদার্সের হাতে আকর্ষণীয় ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। সবশেষে প্রধান অতিথি সহ অন্যান্যরা চ্যাম্পিয়ন ট্রফি নগদ ৫০ হাজার টাকা তুলে দেন আরশান এফসির অধিনায়কের হাতে। পুরস্কার বিতরণী কর্মসূচি সঞ্চালনা করেন ক্লাবের উপদেষ্টা আশু চৌধুরী। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া বুলবুল লস্কর, আবু আব্বাস লস্কর ও আবেদ লস্কর। সুষ্ঠুভাবে গোটা টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *