নন্দীগ্রাম ও ভবানীপুর দু’টি আসনেই  পরাজয় মমতার

Spread the news

৪ মে : বাংলার বিধানসভা নির্বাচনে পরিবর্তনের হাওয়া কার্যত সুনামিতে পরিণত হল। নন্দীগ্রামের পর এবার খোদ নিজের খাসতালুক ভবানীপুরেও পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। ১৫১১৪ ভোটে পরাজিত হয়েছেন তিনি।

এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। এদিন গণনার শুরুর দিকে একবার এগিয়ে গিয়েছিলেন শুভেন্দু। তারপর থেকে টানা বেশ কয়েক রাউন্ড  এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ রাউন্ড গণনার পর ছবিটা বদলাতে শুরু করে। ফের মার্জিন কমতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগোতে শুরু করেন শুভেন্দু। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *