রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, ধর্মতলায় অবস্থান বিক্ষোভে তৃণমূল সুপ্রিমো
৩০ মে : নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার রাস্তায় নামছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ২ জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো। তবে এখনও কর্মসূচির অনুমতি মেলেনি। অনুমতি পেলে রানি রাসমণিতে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা। দলীয় সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। তৃণমূল সূত্রে খবর,…
