বেহাল কালাইন-শিলচর সড়ক নিয়ে ক্ষোভ, ভাঙ্গারপারে অবরোধে স্তব্ধ যান চলাচল
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল কালাইন-শিলচর সড়ক সংস্কারের দাবিতে শনিবার ভাঙ্গারপার বাজারে সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনে শামিল হয়ে রাজ্য সরকার, পূর্তমন্ত্রী ও পূর্ত বিভাগের বিরুদ্ধে স্লোগান তোলেন প্রতিবাদীরা। অবরোধের জেরে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত…
