বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সোনাইয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল কেজিএন উত্তর কৃষ্ণপুর। তারা টাইব্রেকারে হারিয়েছে আফসর এফসি-কে। বৃহস্পতিবার ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে কেজিএন উত্তর কৃষ্ণপুর ৬-৪ গোলে জয়লাভ করে।
ম্যাচের ৩৮ মিনিটে কেজিএনের হয়ে গোল করেন রাহুল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আফসর এফসির রিমকুম সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কেজিএন উত্তরকৃষ্ণপুর সাফল্য পায়।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেজিএনের রাহুল। তাঁকে পুরস্কার তুলে দেন রাকিব হোসেন মজুমদার। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শামিম আহমদ বড়ভূইয়া, সিদ্দাক আহমেদ, টিটু লস্কর ও বেসান্ত সিং। আগামী ১৭ ও ১৮ তারিখ কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।



