বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : বড়খলার উত্তর কলাছড়িপারের কুড়িতে আগামী ১৮ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হতে চলেছে অমিত কালোয়ার কাপ ‘ওয়ান নাইট ৭-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্ট’। বিকেল ৪টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের প্রবেশমূল্য ধার্য করা হয়েছে ১,০০০ টাকা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি দলে সর্বাধিক ৯ জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করা যাবে। তবে মাঠে একসঙ্গে ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
এই ফুটবল টুর্নামেন্টকে সফল করে তুলতে এলাকার ক্রীড়াপ্রেমী ও ফুটবল দলগুলির সহযোগিতা কামনা করেছেন মিনারুল ইসলাম, একলাস উদ্দিন ও আহমদ শাহ জাহান।






