টেঙাখাতের OIL-এর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মিছিল, বেড়ে ৬

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যেন মৃত্যু মিছিল। মঙ্গলবার দু’জনের মৃত্যু ঘটল। এতে সংখ্যা দাঁড়ালো ছয়। আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ কুমুদ গগৈ ও গোলাপ দত্ত। এ দিন চিকিৎসাধীন অবস্থা প্রথমে কুমুদ গগৈ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর গোলাপ দত্ত।

উল্লেখ্য, টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আইটিএফ-এ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথম দিন অর্থাৎ শুক্রবার রাজু দত্ত নামের এক কর্মীর মৃত্যু হয়েছিল। তাপস গগৈ ও রূপম গোহাঁই ও শৈলেন গগৈর মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *