যুক্তরাষ্ট্রকে হারালেও বিদায় তুরস্ক

Spread the news

২৬ জুন : বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তুরস্ক। শুক্রবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আয়হানের গোলে জয় নিশ্চিত করে তুর্কিরা। তবে গুরুত্বপূর্ণ এই জয়ও তাদের নকআউটে ওঠার জন্য যথেষ্ট হয়নি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতেই থেকে বিদায় নিতে হয়েছে তুরস্ককে। অন্যদিকে হারলেও আগেই শেষ ষোলো নিশ্চিত করা যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে।

ম্যাচের শুরুতেই ১৩৪ সেকেন্ডে অস্টিন ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এটি বিশ্বকাপে তাদের দ্বিতীয় দ্রুততম গোল। তবে ১০ মিনিটে আরদা গুলারের সমতাসূচক গোল এবং ৩১ মিনিটে অরকুন কোকচুর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। বিরতির পর ৪৯ মিনিটে বারহাল্টারের দুর্দান্ত গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কান আয়হানের গোলেই ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপে জয়ের স্বাদ পায় তুরস্ক। একই সময়ে অনুষ্ঠিত অপর ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে গোলশূন্য ড্র করায় গোল ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াও নকআউট নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *