বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : খাদ্যের সন্ধানে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় ফের একটি বন্যহাতির মৃত্যু হয়েছে লামডিং-হাবাইপুর রেলপথে। শিলচর-গুয়াহাটি রেলগাড়ির ধাক্কায় মাদি হাতিটি গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটিকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। তবে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। পরে হাতিটির মৃত্যু হয়।
লামডিং-হাবাইপুর রেলপথে বারবার বন্যহাতির দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। হাতির চলাচলের এলাকাগুলিতে রেলগাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।



