বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : ধোয়ারবন্ধের কমলাবাড়ির বাগবাহারের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয় দেবরায় (রাখু) প্রয়াত হলেন। শনিবার সকালে ৯-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল মাত্র ৬৩ বছর। চারবার কংগ্রেসের টিকিটে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত বিজয় দেবরায় এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন।
স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুবার্তা জানতে পেরে ধোয়ারবন্দ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়বাসী তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন।



