ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এপিবিইএফের কাছাড় জেলা কমিটি ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির যৌথ ব্যবস্থাপনায় শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করেন।

শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এপিবিইএফের কাছাড় জেলা কমিটির সদস্য হিল্লোল দে, সুরোজ বণিক, প্রণয় দত্ত গুপ্ত, রত্নরাজ বসু প্রমুখ। অন্যদিকে, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, মধুসূদন কর সহ একাধিক সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন। শিবিরে বিভিন্ন ব্যাঙ্কের কর্মী ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। কানাডা ব্যাঙ্ক, পিএনবি, ফেডারেল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্কের কর্মীদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আয়োজকদের মতে, রক্তদান শিবিরের মতো উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের রক্তের চাহিদা মেটাতে এবং সংকটাপন্ন রোগীদের সহায়তায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *