
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বাবার হাতে যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা বেছে নেয় কিশোরী। ঘটনাটি ঘটেছে রঙ্গিয়ায়। বাবার বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের জেরে আত্মহত্যা করেছে ১৩ বছরের এক কিশোরী।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এই নির্যাতনের বিষয়টি সে তার মাকে জানিয়েছিল। কিন্তু চরম মানসিক চাপে বুধবার নিজের জীবন শেষ করে দেয় ওই কিশোরী। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বাবা দুলাল মণ্ডলকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেট মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রঙালির উৎসবমুখর পরিবেশের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।



