শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ মে : শুরু হল খোঁজ শিলচর আয়োজিততৃ তীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট। রবিবার সোনাই এনজি এইচএস স্কুলের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হয় সর্বোদয় বিদ্যালয় দিদারকুশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ধলাইয়ের ব্লাস্টার মুনছে দলকে পরাজিত করে তারা।
ম্যাচের প্রথমার্ধে ধলাইয়ের ব্লাস্টার মুনছে দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। ম্যাচের ২৯ মিনিটে বাবলু কর্মকার গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধ্বে ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে ব্লাস্টার মুনছে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সর্বোদয় বিদ্যালয় দিদারকুশ। একাধিক আক্রমণের পর ইমদাদ হোসেন গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে। সেখানে দিদারকুশ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-২ গোলে জয় নিশ্চিত করে। ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, এমবি সিংহ, রাকিব হোসেন বড়ভূইয়া ও হোসেন বড়ভূইয়া

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাসুম আহমদ লস্কর এবং এসএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ চন্দ্র, ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পার্থপ্রতিম ঘোষ, এমসিডি কলেজের উপাধ্যক্ষ খোকন আহমদ লস্কর, অধ্যাপক শাহজাহানের লস্কর, নিলয় পাল, গৌতম পাল, বাহারজ্জামান লস্কর, বক্তারুজ্জামান লস্কর, জমির উদ্দিন লস্কর, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার। আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে স্বাধীন বাজার এফসি এবং পালংঘাটের মুন লাইট স্পোর্টস অ্যাকাডেমি।



