বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : মহানগরের দক্ষিণগাঁও এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নকল সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আব্বাস আলি নামে এক ব্যক্তিকে নকল সোনাসহ আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্বাস আলি নলবাড়ির লারকুচির বাসিন্দা। মহানগর পুলিশের বিশেষ অভিযানে তার ভাড়াটে ঘর থেকে ৬ টুকরো নকল সোনা উদ্ধার করা হয়। পাশাপাশি সেখান থেকে নকল সোনার তৈরি একটি নৌকাও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



