আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ‘ইন্ডিয়া’ জোটে মতপার্থক্য! পাওয়ার ও স্ট্যালিনের সঙ্গে আলোচনায় কংগ্রেস নেতৃত্ব

Spread the news

২৯ নভেম্বর : প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। জোটের গুরুত্বপূর্ণ দুই শরিক—এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) এবং ডিএমকে (DMK) নেতা এম কে স্ট্যালিন (M K Stalin) কেন্দ্রের সিদ্ধান্তে সম্মতি জানানোর পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে কংগ্রেস নেতৃত্ব।

এই মতবিরোধ দূর করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসবেন। সম্প্রতি অসুস্থ থাকা পাওয়ারের সঙ্গে এই বৈঠকে সোনিয়া গান্ধীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গেও কংগ্রেসের শীর্ষ নেতারা আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

সোমবার সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে এই বিলটি পেশের সম্ভাবনা রয়েছে। তার ঠিক আগে বিরোধীদের অভিন্ন অবস্থান স্পষ্ট করতে চাইছে কংগ্রেস। এর আগে শনিবার দিল্লির বাসভবনে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে কংগ্রেস-সহ একাধিক দল বিলটির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ কৌশলের প্রস্তুতি নিয়েছিল। তবে জোটের শরিকদের মধ্যে অবস্থান নিয়ে তৈরি হওয়া দূরত্বের পর পাওয়ার ও স্ট্যালিনের সঙ্গে শীর্ষ নেতৃত্বের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *