মিডিয়া ক্রিকেটে জিতল প্যারামাউন্ট ও রুবিকা

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : টানা দুই ম্যাচে জিতে বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট-র সেমিফাইনালে উঠল প্যারামাউন্ট নিউজ রকার্স। পাঁচ দলীয় টুর্নামেন্টে   লিগ পর্বে এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে। তাই প্যারামাউন্ট ছাড়া ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ও রুবিকা খবর হিরোজ। লিগ পর্বে ডনবস্কো প্রেস ফাইটার্স তাদের দুটি ম্যাচেই হেরে গেছে। লিগের…

Read More

শুরু হল বাকসের মিডিয়া ক্রিকেট ফেস্ট, উদ্বোধনী ম্যাচে জয়ী বরাক বুলেটিন

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : জমজমাট ম্যাচ দিয়ে শুরু হল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) ১৪তম মিডিয়া ক্রিকেট ফেস্ট। মঙ্গলবার শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত জোড়া ম্যাচেই আগে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ে। সকালের ম্যাচে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স ৮ রানে হারায় ডনবস্কো প্রেস ফাইটার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে প্যারামাউন্ট নিউজ রকার্স…

Read More

নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে শেষ হলো সর্বভারতীয়  আন্তঃবিশ্ববিদ্যালয় সেপাক টাকরো প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে শনিবার শেষ হয়েছে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় সেপাক টাকরো প্রতিযোগিতা। অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের অধীনে এবার মহিলা ও পুরুষদের পৃথক এই জাতীয় স্তরের প্রতিযোগিতার আসর বসে আসাম বিশ্ববিদ্যালয়ে। শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় আটদিনের এই ক্রীড়া মহারণ। অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামে বিজয়ী দলের হাতে…

Read More

শ্রীভূমি নববার্তা ওয়ারিয়র্সের দল ঘোষণা, ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ মার্চ : বরাক উপত্যকার সংবাদমাধ্যম কর্মীদের মিলনমেলা ও ক্রীড়া উন্মাদনার অন্যতম জনপ্রিয় আসর “মিডিয়া ক্রিকেট ফেস্ট” আবারও ফিরছে নতুন উদ্দীপনা ও বাড়তি আকর্ষণ নিয়ে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বকস)-এর উদ্যোগে আগামী ১৬ মার্চ শিলচরের ঐতিহ্যবাহী সতীন্দ্রমোহন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৬। প্রতি বছরের মতো…

Read More

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

৮ মার্চ : আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের সেই ‘অভিশপ্ত’ হারের শাপমোচন হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বজয়ের মুকুট পরল ভারত। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত-বিরাটদের, আজ সেই একই মাঠে কিউয়িদের ৯৬ রানে হারিয়ে খেতাব ধরে রাখল টিম ইন্ডিয়া। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট…

Read More

বি ডিভিশনে চ্যাম্পিয়ন সোনাই ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ডিএসএ-র বি ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সোনাই ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা আজ সহজে ৭ উইকেটে হারায় প্রথম পল্লী ক্লাবকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে প্রথম পল্লী ক্লাব। দলের পক্ষে অর্ধশতরান করেন শান্তনু ঘোষ। তিনি ৪৫ বলে করেন ৫৯। এছাড়া সৌরভ…

Read More

চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে প্রথমবার খেতাব জিতলো টাউন ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ডিএসএ-র প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব। প্রথমবারের মতো এই খেতাব জেতার পথে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ক্লাবকে ১৯ রানে পরাজিত করে। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে এই ম্যাচেও বিতর্ক পিছু ছাড়েনি। ফলে অনেক দেরিতে খেলা শুরু হয়। ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৩৫।টস জিতে…

Read More

কাছাড় ইলেকট্রিক্যাল সার্কলের উদ্যোগে শুরু ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ মার্চ : ঘুংগুর এপিডিসিএল মাঠে তিন দিনব্যাপী প্রথম কাছাড় ইলেকট্রিক্যাল সার্কল ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগের উদ্বোধন হল। শুক্রবার সন্ধ্যায় ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা করেন উপস্থিত কর্মকর্তারা। অনুষ্ঠানে এপিডিসিএলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা বজায় রাখার…

Read More

ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

৫ মার্চ : সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল টিম ইন্ডিয়া। ফাইনালের মহারণে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। বড় ম্যাচে এটা কতটা সঠিক সিদ্ধান্ত সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রথম ওভারে ১২ রান। আর্চারের বলে পরপর চার এবং ছয় মারেন সঞ্জু। অভিষেক শর্মার দুর্বলতার…

Read More

সুপার ডিভিশন ক্রিকেট ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৫ মার্চ : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী দল ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইটখলা স্পোর্টিং ক্লাবকে ৩৭ রানে হারায় টাউন ক্লাব। আগামী শনিবার হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে টাউন ক্লাব নির্ধারিত…

Read More