সামোভারের ধোঁয়ায় কাশ্মীর
।। মিতা দাসপুরকায়স্থ ।।১৬ ফেব্রুয়ারি : সেই সন্ধ্যাটি শুরুতে ছিল একেবারেই সাধারণ। কিন্তু একটি সামোভারের উপস্থিতি ধীরে ধীরে বদলে দিলো দৃশ্যপট। রূপালি ধাতব গায়ে সূক্ষ্ম অলঙ্করণ, তার ভেতর থেকে উঠতে থাকা উষ্ণ ধোঁয়া—সব মিলিয়ে যেন এক দূরবর্তী ভূগোল এসে দাঁড়ালো শিলচর শহরের মাঝখানে। সামোভারের চারপাশে জমে উঠলো কাশ্মীরের ইতিহাস, জলবায়ু ও জীবনযাপনের নীরব ভাষা। কাশ্মীর…
