বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : আজ ১৫ই আগস্ট। দেশের স্বাধীনতার ৮০তম বর্ষ। স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে বরাক তরঙ্গের সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহযোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী, শহিদ ও দেশপ্রেমিক মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বরাক তরঙ্গ গ্রুপ। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্বের সঙ্গে বসবাস করছি।
স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে আমরা যেন একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গড়ে তুলতে পারি—এই হোক আজকের দিনের অঙ্গীকার। দেশের প্রতিটি মানুষের জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন। নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত হোক দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ।




