অভিনেতা থেকে নেতা: রিয়েল জগতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা বিজয়ের

।। এসএম জাহির আব্বাস ।।১১ মে : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা বিজয় এখন তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত নাম। ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান এবং প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠার বার্তা সাধারণ মানুষের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সরকারি ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা, ঘুষ ও…

Read More

বঙ্গে পদ্মের ঐতিহাসিক উত্থান! প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর — পূর্ব ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ

।। এসএম জাহির আব্বাস ।।(সাংবাদিক, শ্রীভূমি)৯ মে : পূর্ব ভারতের রাজনৈতিক আকাশে যেন এক নতুন সূর্যোদয়! দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে শুরু হলো এক ঐতিহাসিক পরিবর্তনের যুগ। ‘ঘাসফুল’ পেরিয়ে এবার বাংলার মসনদে ফুটলো পদ্ম। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপির জননেতা শুভেন্দু অধিকারী। কলকাতার রাজভবন থেকে গ্রামবাংলার অলিগলি—সবখানেই এখন উৎসব, উচ্ছ্বাস…

Read More

ইতিহাসের ছন্দে ২৬ বছরের ফেরা: দক্ষিণ করিমগঞ্জে এক পরিবারের তৃতীয় প্রজন্মের গৌরবময় উত্থান

।। এসএম জাহির আব্বাস ।।(সাংবাদিক, শ্রীভূমি)৮ মে : দক্ষিণ করিমগঞ্জে যেন আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। দীর্ঘ ২৬ বছরের ব্যবধানে একই পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনৈতিক উত্থান নতুন করে আলোচনায় এনেছে সমগ্র অঞ্চলকে। পিতা থেকে পুত্র, পুত্র থেকে পৌত্র—এভাবেই এক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে বিজয়ী হলেন…

Read More

হাইলাকান্দিতে নতুন ভরসা, শাসক-বিরোধী দুই তরুণের হাতেই উন্নয়নের প্রত্যাশা

।। নীলকণ্ঠ চৌধুরী ।।(হাইলাকান্দি)৬ মে : পরিবর্তন! শব্দটির অর্থ বহুমাত্রিক। তবে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ পরিবর্তন চান ভালো কিছুর আশায়—নতুন স্বপ্ন, নতুন দিশা আর নতুন পথচলার প্রত্যাশায়। সদ্য সমাপ্ত ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই পরিবর্তনের প্রতিফলন স্পষ্ট। সর্বত্রই এখন জনগণের একটাই প্রত্যাশা—“আমাদের ভালো হোক”। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও এবছর রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। জনগণ…

Read More

তিন বছর পরেও সংঘাত ও পরস্পরবিরোধী বয়ানে বিভক্ত মণিপুর

।। মিলন উদ্দিন লস্কর ।।(সাংবাদিক, শিলচর)৩ মে : মণিপুরে সহিংসতার সূচনার তিন বছর পূর্তির দিনেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ২০২৩ সালের ৩ মে শুরু হওয়া সহিংসতার তৃতীয় বর্ষপূর্তি কোনো সমাধানের বার্তা নিয়ে আসেনি। বরং দিনটি চিহ্নিত হয়েছে স্মরণ, বিতর্ক এবং ভিন্ন ভিন্ন ব্যাখ্যার মাধ্যমে। উপত্যকায় সভা, পাহাড়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং নাগরিক সমাজের বৈঠক—প্রতিটি ক্ষেত্রেই…

Read More

সংগ্রামের চেতনা নিয়ে আজও পালিত হচ্ছে মে দিবস

।। আশু চৌধুরী ।।(শিলচর)১ মে : “একদিন এমন সময় আসবে, যখন কবরের নিস্তব্ধতায় শায়িত আমাদের নীরবতা জ্বালাময়ী বক্তৃতার চেয়েও অধিক শক্তিশালী হয়ে উঠবে। তা শ্রমিকশ্রেণীর চূড়ান্ত বিজয়ের সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” — আগস্ট স্পাইজ১৮৮৭ সালের ১১ নভেম্বর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শ্রমিক আন্দোলনের এই অন্যতম নেতা যে কথা বলেছিলেন, তা…

Read More

ব্যক্তি আক্রমণে কলুষিত অসমের রাজনীতি

।। প্রদীপ দত্ত রায় ।।(লেখক প্রাক্তন ছাত্রনেতা ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)১৭ এপ্রিল : অসমের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ক্রমে যেন কলুষিত হয়ে পড়ছে। এবারের নির্বাচনে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ গণতান্ত্রিক মর্যাদাকে কতটা হানি পৌঁছিয়েছে সেটা ভেবে দেখা প্রয়োজন। কোনও কোনও ক্ষেত্রে দেখা গেছে দলের চেয়ে যেন ব্যক্তি বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা এ যাবৎ কাল লক্ষ্য করে এসেছি…

Read More

পুনর্জন্মবাদ, তপস্যা ও দেহযন্ত্রণার আচারতত্ত্ব: চড়ক উৎসবের সমগ্র বিশ্লেষণ

।। শুভ দাস ।।(শ্রীভূমি)১৪ এপ্রিল : চৈত্র মাসের অন্তিম লগ্নে, যখন প্রখর তাপদাহে ক্লান্ত প্রকৃতি এক নববর্ষের সূচনার প্রাক্কালে অবস্থান করে, তখন বঙ্গীয় লোকসংস্কৃতির অন্তঃস্থল থেকে উদ্ভাসিত হয় এক তপস্যামূলক ও তীব্র আচারনির্ভর উৎসব, চড়ক বা গাজন। চড়ক পুজো এবং গাজন এই দুই নামেই পরিচিত এই উৎসব মূলত মহাদেবের  আরাধনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক…

Read More

৭ এপ্রিল বসে ‘আসাম’ বিধানসভার প্রথম অধিবেশন

।। আশু চৌধুরী ।।৭ এপ্রিল : ১৯৩৭ সালের ৭ এপ্রিল শিলংয়ে অনুষ্ঠিত প্রথম অধিবেশনের মধ্য দিয়ে অসম বিধানসভার সূচনা হয়। সে সময় শিলং ছিল তৎকালীন অবিভক্ত আসামের রাজধানী এবং সেখানকার অ্যাসেম্বলি চেম্বারেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৭ সালে আসাম বিধানসভার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্যার মৌলভী সাইয়িদ মুহাম্মদ সাদুল্লা। তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী পদটিকে ‘প্রিমিয়ার’ বা প্রধানমন্ত্রী…

Read More

অসমে দল বদলের রাজনীতি ভারতে নজিরবিহীন

।। প্রদীপ দত্তরায় ।।(লেখক প্রাক্তন ছাত্রনেতা ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)৩১ মার্চ : এ যেন জাতীয় স্তরে ফুটবল দলের দলবদল বা জার্সি বদলের খেলা। এবার রাজনীতিতেও এই ধরনের জার্সি বদলের খেলা লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতির ময়দানে রাতারাতি দল বদল করে সেই দলের মনোনয়ন পাওয়া ইতিহাসে নজিরবিহীন হয়ে রইল অসমে। কয়েকজন নেতা আগেভাগেই দলবদল করে এসেছেন তাদের…

Read More