
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় গ্রেনেড হামলায় র্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) এক হেড কনস্টেবল সামান্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ অক্টোবর নিউ লাম্বুলানে এই ঘটনা ঘটে।
সূত্রের খবর অনুযায়ী, রাত প্রায় ১০টা নাগাদ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা B/107 RAF শিবিরের গেটে একটি গ্রেনেড নিক্ষেপ করে। পোরোমপাট থানার অধীন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত জওয়ানের নাম ধনঞ্জয় রাই। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং RAF-এর হেড কনস্টেবল পদে কর্মরত। কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনার পর বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।



