কাংপোকপি গুলিকাণ্ডে আহত তিন কুকি যুবককে রিমসে আনার পর উত্তেজনা

বরাক তরঙ্গ, ১৫ জুন : মণিপুরের কাংপোকপি জেলায় সংঘটিত গুলিকাণ্ডে আহত তিন কুকি যুবককে চিকিৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এ নিয়ে আসার পর সোমবার হাসপাতাল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আহত যুবকদের পরিচয় জেনলেনমাং ভাইফেই (১৮), লুনলিয়ানদাও ভাইফেই (২০) এবং পাওগৌ লাল (১৮)। জানা গেছে, কাংপোকপির লাইলোন ভাইফেই ও কনসাখুল এলাকার কাছে…

Read More

যুব কংগ্রেসের বিক্ষোভে উত্তাল, জল কামান, লাঠিচার্জ, আহত একাধিক

বরাক তরঙ্গ, ১৫ জুন : ত্রিপুরায় বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা যুব কংগ্রেস। রাজধানী আগরতলায় অনুষ্ঠিত এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে। এর ফলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্রিপুরা পুলিশ…

Read More

মোদি সরকারের ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত: সর্বা

বরাক তরঙ্গ, ১৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়েছে এবং বর্তমানে ভারতের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন…

Read More

মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক

বরাক তরঙ্গ, ১৪ জুন : মাটি খুঁড়ে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করল পুলিশ। এক অভিযানে এই সাফল্য পায় ত্রিপুরা পুলিশ। জানা যায়, সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ৭ নম্বর ওয়ার্ডের উগিড়াটিলা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ১২৯.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ…

Read More

অরুণাচলের সেপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ যুবকের পরিচয় মিলল

বরাক তরঙ্গ, ১৩ জুন : অরুণাচলের সেপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত পাঁচ যুবকের পরিচয় মিলল। মৃতরা হলেন অসমের লখিমপুর জেলার নাওবৈচা এলাকার বাসিন্দা। নিহতরা হলেন বুলবুল আলি, নুর হোসেন, সইদুল ইসলাম, আবুল হোসেন এবং আমজাদ আলি। জানা যায়, তাঁরা লখিমপুরের ভরলুয়া এলাকা থেকে চেপা বাজারে যাচ্ছিলেন। পাঁচ ব্যবসায়ীর দলটি চেপা বাজারের ম্যানেজার নূর…

Read More

মাওডিয়াংডিয়াংয়ে নির্মাণস্থলে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ জুন : মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার মাওডিয়াংডিয়াং এলাকায় একটি নির্মাণস্থলে মাটি ধসে চাপা পড়া এক শ্রমিকের মৃতদেহ শুক্রবার উদ্ধার করেছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। এসডিআরএফের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব খাসি হিলস জেলার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)-এর কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পরই পরিদর্শক টি. টিনসংয়ের নেতৃত্বে একটি…

Read More

অরুণাচলের চেপায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নাওবৈচার ৫ যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ জুন : অরুণাচল প্রদেশের চেপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাওবৈচার পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যুবকদের মৃত্যু হয়।নিহতরা কর্মসূত্রে অরুণাচলে অবস্থান করছিলেন। তবে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর অসম পুলিশ…

Read More

উত্তর কালাগাঙ্গেরপারে ১১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১২ জুন : শিক্ষা, নৈতিকতা ও কৃতিত্বকে উৎসাহিত করতে উত্তর ত্রিপুরার কদমতলা সংলগ্ন অসম-ত্রিপুরা সীমান্তবর্তী উত্তর কালাগাঙ্গেরপার গ্রামে ১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উত্তর কালাগাঙ্গেরপার জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। উত্তর কালাগাঙ্গেরপার হামছায়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের…

Read More

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১২ জুন : ত্রিপুরার কৈলাসহর মহকুমার লাটিয়াপুড়া ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম মুজিবুর রহমান মুজিব (২৬)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা যায়,…

Read More

শান্তিচুক্তির দাবিতে ত্রিপুরায় সড়ক-রেল অবরোধ, সরকারের আশ্বাসে প্রত্যাহার আন্দোলন

বরাক তরঙ্গ, ১২ জুন : ২০২৪ সালের ত্রিপাক্ষিক শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর প্রাক্তন সদস্যদের ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু হতেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। শুক্রবার ত্রিপুরার বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালিত হলে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি…

Read More