চুড়াচাঁদপুরে যৌথ অভিযানে ইউকেএনএ-র স্বঘোষিত অর্থসচিব গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউকেএনএ (UKNA)-র এক শীর্ষ ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এস পালাল থাদৌ ওরফে লালবোই সিংসন (৪৫)। গত ২৩ জুলাই জেলার মোলনম গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে ধৃত ওই ব্যক্তি সংগঠনের স্বঘোষিত অর্থসচিব হিসেবে পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর তালিকায় তিনি একজন উচ্চমূল্যের (হাই-ভ্যালু) লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত ছিলেন।

অভিযান চলাকালীন তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একাধিক সন্দেহজনক ও অপরাধমূলক কর্মকাণ্ড-সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের একাধিক মামলায় তিনি ওয়ান্টেড ছিলেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *