পরিত্যক্ত শৌচাগার থেকে কফ সিরাপ ও  গাঁজা বাজেয়াপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। পিআর বাড়ি থানার পুলিশ ও বিএসএফের ৪৩ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে কামালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১২৯ বোতল কফ সিরাপ এবং ২ কেজি গাঁজা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে মাদক মজুতের খবর পেয়ে পিআর বাড়ি থানার অন্তর্গত কামালপুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলে তল্লাশি চালানোর সময় পরিত্যক্ত শৌচালয়ের ভিতর থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপের নাম ফেয়ারডিল কফ লিনক্টাস সিরাপ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১০৬ নম্বর ধারায় দাবিহীন সামগ্রী হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া মেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মাদক পাচার ও অবৈধ নেশাদ্রব্যের কারবারের বিরুদ্ধে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *