হুথিদের হামলায় ইয়েমেনে অন্তত ৩০ সেনা নিহত
৭ আগস্ট : ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনাসদস্য। ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড…
