৫ আগস্ট : মেটার প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার জন্য মেটার প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাওয়ার কথা জানানো হয়েছে। তিনি ক্ষমা চাইলেন তবে মোদির ভিডিও সরানোর জন্য নয়। নিজেদের প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতন ও ডিপফেক কনটেন্ট থাকার জন্য বুধবার ক্ষমা চেয়েছেন মেটার প্রধান।
২৩ জুলাই জেন-জি পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সেলফি ভিডিও বানান। ফেসবুক থেকে সেই ভিডিও গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক হয়। ওই ঘটনায় তড়িঘড়ি ক্ষমা চায় মেটা। যদিও সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটি প্রধান নিশীকান্ত দুবের সাফ জানান, এমন ঘটনায় ‘মেটা’র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ঘটনার দায় নিতে হবে তাদের। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও প্রয়োজন। কেন্দ্রের হুঁশিয়ারিতে অস্বস্তিতে পড়ে মেটা। উল্লেখ্য, ভারত মেটার বৃহত্তম বাজার। এখানে কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।



