যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান
৪ মে : উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পালটা প্রস্তাব দিয়েছে ইরান। রবিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং…
