মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর: প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক জননেতা সিদ্দেক আহমেদের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সেটেলমেন্টের প্রখ্যাত পীর সূফী সৈয়দ মুফিদুল হোসেন মাদানি। এক শোকবার্তায় তিনি সিদ্দেক আহমেদের জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় সূফীসৈয়দ মুফিদুল হোসেন মাদানি বলেন, সিদ্দিক আহমেদ ছিলেন অত্যন্ত ভালো মনের, দরদী ও জনবান্ধব মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গরিব, অসহায় ও মজলুম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে গুরুত্ব দিয়ে তাঁদের অধিকার, ন্যায়বিচার ও ন্যায্য দাবির পক্ষে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, মানুষের প্রতি সিদ্দিক আহমেদের আন্তরিকতা ও ভালোবাসাই তাঁকে একজন স্বতন্ত্র জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর মতো দরদী ও জনবান্ধব নেতার চিরবিদায়ে তিনি গভীরভাবে শোকাহত বলেও উল্লেখ করেন।



