Category: বরাক
পাথারকান্দিতে মোদির জন্মদিনে ‘আশীর্বাদের দীপ’, নেতৃত্বে মন্ত্রী কৃষ্ণেন্দু
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথারকান্দি টাউন কালীবাড়ি প্রাঙ্গণে ‘আশীর্বাদের দীপ’ কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে একসঙ্গে পাঁচ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা টাউন কালীবাড়ি চত্বর। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন ও…
প্রধানমন্ত্রীর জন্মদিনে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির বিশেষ আয়োজন
বাজারিছড়া শিববাড়িতে ৩ হাজার আশীর্বাদের দীপ মোহাম্মদ জনি, পাথারকান্দি।কটামণি, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে পাথারকান্দির বাজারিছড়া শিববাড়িতে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। বৃহস্পতিবার রাতে শিববাড়ি প্রাঙ্গণে প্রায় তিন হাজার ‘আশীর্বাদের দীপ’ প্রজ্বলন করা হয়। প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা শিববাড়ি চত্বর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা…
২২ হাজারেরও বেশি প্রদীপের আলোয় মোদির দীর্ঘায়ু কামনা কাটিগড়ায়
হিলাড়া ফুটবল ময়দানে বর্ণাঢ্য আয়োজন, বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের হিলাড়া ফুটবল ময়দানে এক বর্ণাঢ্য প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে ২২ হাজারেরও অধিক প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য,…
পাঁচ হাজার প্রদীপে আলোকিত রামপ্রসাদপুর ফ্লাইওভার
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: উৎসবের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালন করল ধলাই বিজেপি। জন্মদিন উপলক্ষে ধলাইয়ের রামপ্রসাদপুর ফ্লাইওভারে আয়োজন করা হয় বিশেষ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি। ফ্লাইওভারের উপর একসঙ্গে প্রায় পাঁচ হাজার প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি আতশবাজির আয়োজনও করা হয়। দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাশ-সহ প্রায় দুই…
মোদির জন্মদিনে শিলকুড়ির বরম বাবা মন্দিরে ৫ হাজার প্রদীপ প্রজ্বলন
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা, সংকল্প অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শিলকুড়ির বরম বাবা মন্দিরে ৫ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। বড়খলা বিধানসভা কেন্দ্রের চাতলা মণ্ডলের ৫৯ নম্বর বুথের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রদীপের আলোয় সন্ধ্যার পর মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত…
প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ এসইউসিআইর
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিলচর পুর কর্পোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী আপন লাল দাসের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এক প্রেস বিবৃতিতে বিজেপির বিরুদ্ধে চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা…
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। দেশের ৭৬টিরও বেশি স্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় সামাজিক অধিকারিতা শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, হাইলাকান্দির বিধায়ক ড০ মিলন দাস, জেলা আয়ুক্ত জয়…
মোদির জন্মদিনে সোনাইয়ে প্রদীপ প্রজ্বালন
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাইয়ে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করল সোনাই মণ্ডল বিজেপি। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করা হয়। সোনাইয়ের শ্যামাকালী মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন সোনাই…
পয়লাপুলে ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রায়’ পা মেলালেন রাজ্যপাল
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে শিক্ষা, খেলাধুলা, যোগাভ্যাস, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবায় নিজেদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। বৃহস্পতিবার কাছাড় জেলার লক্ষীপুরের পয়লাপুলে আয়োজিত ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রা’-য় অংশ নিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কোনও ব্যক্তি বা পরিবারের একার বিষয় নয়; এর সঙ্গে সমাজ…
মোদির জন্মদিনে শিলচরে প্রদীপ প্রজ্বলন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে প্রায় তিন লক্ষ প্রদীপ প্রজ্বলন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করল বিজেপি। এদিন সন্ধ্যায় শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি মূর্তির পাদদেশে নিউ শিলচর মণ্ডল বিজেপির উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক দলীয় নেতা-কর্মী…
