৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মৃণালিনী সিনহার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Spread the news

দীপ দেব, শিলচর।

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিলচরের ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মৃণালিনী সিনহার নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গারী (বাগাডহর) এলাকায় নবনির্মিত কার্যালয়টি উদ্বোধনের পর দলীয় কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, ৩২ নম্বর ওয়ার্ডের প্রভারী সুরেন্দ্র সিং, শিলচর ব্লক মণ্ডলের সাধারণ সম্পাদক প্রতিস কুমার সিনহা, জেলা ওবিসি মোর্চার সদস্য তথা ওয়ার্ড প্রভারী বিধান সিনহা, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা দেবমালা দাস, শিলচর ব্লক মণ্ডলের প্রভারী পার্থসারথী দেব এবং ৩২ নম্বর ওয়ার্ড বিজেপি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুবল সিনহা।

উদ্বোধনী সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দলীয় কর্মীদের আরও সক্রিয় হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দলের কর্মসূচি ও বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *