জুমবস্তিতে বদরপুর পুলিশের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত, আটক ৫

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে বদরপুর পুলিশ বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বদরপুর থানার অন্তর্গত জুমবস্তি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
ডিএসপি মুকুট কাকতি ও থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি দল অবৈধভাবে মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয় এবং পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ মদ বিক্রির অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়। ডিএসপি মুকুট কাকতি স্পষ্টভাবে জানান, অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে।
পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে তিনি জানান। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন ডিএসপি। বদরপুর পুলিশের এই অভিযানের পর এলাকায় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে পুলিশের এই পদক্ষেপকে ঘিরে স্থানীয় এলাকায় শুরু হয়েছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *