প্রবল বর্ষণ উপেক্ষা করে পাথারকান্দিতে ১০১তম নব রথযাত্রা মহোৎসব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাথারকান্দির ঐতিহ্যবাহী ১০১তম নব রথযাত্রা মহোৎসব। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি বিকেলের দিকে আরও তীব্র আকার ধারণ করলেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। শিশু থেকে প্রবীণ, নারী-পুরুষ—সব বয়সের হাজারো মানুষ ছাতা,…
