বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন, নর্থ ইস্ট সার্কল, শিলচর রিজিয়নের উদ্যোগে এবং শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় শনিবার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী, ইন্দ্রাণী ভট্টাচার্য, মধুসূদন কর, বিবেক আচার্য, আঁখি নাথসহ অন্যান্য সদস্যরা।
এদিনের রক্তদান শিবিরে বরাক উপত্যকার তিনটি জেলা থেকে মোট ২৮ জন রক্তদাতা অংশগ্রহণ করেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন কাঞ্চন ভট্টাচার্য, গুনাধ্রী ভট্টাচার্য, হিরন্ময় রায়, কুনাল দাস, পার্থপ্রতিম দাস, মিটন নাথ, শোভন ভট্টাচার্য, চিত্তদীপ ধর, বিভাবসু ভট্টাচার্য, জীতেন্দ্র কুমার, রজত ব্যানার্জি, আথৌবা মৈতৈই, শায়ন্তন পাল, নীলোৎপল দত্ত, মোনা পাল, সুশ্নাত মজুমদার, শুভম সিংহ, শুধাংশু কুমার, রিতায়ন দাস প্রমুখ।

রক্তদান শেষে সকল রক্তদাতাকে মানপত্র প্রদান করে সম্মান জানানো হয়। শিবিরের শেষে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে বরাকবাসীর সহযোগিতা কামনা করা হয়।



