মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ব্যক্তিগত বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির শর্ত শিথিল
বরাক তরঙ্গ ২৩ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় অসম সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে রাজ্যের উন্নয়ন, শিক্ষা, শিল্প এবং পর্যটন খাতকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় অসম বিধানসভার অধিবেশনে উত্থাপনের জন্য একাধিক আইনি সংশোধনী ও প্রস্তাবে অনুমোদন দেওয়া…
