নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসে ভাঙন, দল ছাড়লেন জ্যেষ্ঠ নেতা মনোরঞ্জন

বরাক তরঙ্গ, ৭ মে : নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অসম প্রদেশ কংগ্রেসে শুরু হয়েছে অস্থিরতা। এবার দল ছাড়ার ঘোষণা দিলেন অসম প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ মুখপাত্র ও রাজ্য সম্পাদক মনোরঞ্জন বরগোঁহাই। শিবসাগরের রংপুর জ্যোতি ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। দল ছাড়ার পেছনে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের কাজকর্মের প্রতি…

Read More

কেদারনাথ দর্শনে গিয়ে অকাল মৃত্যু তরুণীর, সিঁদুর পরিয়ে শেষ বিদায় হবু স্বামীর

বরাক তরঙ্গ, ৭ মে : কেদারনাথ দর্শনে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক তরুণী। মৃতের নাম পাপরি ডেকা। তিনি অসমের মরিগাঁও জেলার দলংঘাট এলাকার বাসিন্দা ছিলেন।  বন্ধু-বান্ধবীদের সঙ্গে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কেদারনাথে গিয়েছিলেন পাপরি। বৃহস্পতিবার সকালে পাপরির মরদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের কান্নায় ভারী হয়ে ওঠে…

Read More

কারা কারা পেতে পারেন মন্ত্রিত্ব? হিমন্তর নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভার জল্পনা তুঙ্গে

বরাক তরঙ্গ, ৭ মে : ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিতকুমার দাস…

Read More

আলফা (স্বাধীন)-কে সহায়তাকারী নাগা মহিলা গ্রেফতার

বরাক তরঙ্গ, ৭ মে : বিদ্রোহী সংগঠন আলফা (স্বাধীন)-কে সহায়তা করার অভিযোগে এক নাগা মহিলাকে গ্রেফতার করেছে চড়াইদেউ জেলা পুলিশ। গ্রেফতার হওয়া মহিলার নাম লিটাও কন্যাক। তিনি নাগাল্যান্ডের টিজিত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আলফা (স্বাধীন)-এ যোগদান করা এক যুবককে সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পথনির্দেশ দিয়েছিলেন…

Read More

পিস্তল দেখিয়ে মারধর, লুট ৫.৩৬ লক্ষ

বরাক তরঙ্গ, ৬ মে : ডবকার শালবাগান এলাকায় সংঘটিত হল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অভিযোগ, পিস্তল দেখিয়ে এবং লোহার রড দিয়ে মারধর করে এক স্কুটিচালকের কাছ থেকে ৫ লক্ষ ৩৬ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা। জানা গেছে, ধিংয়ের বেচামারির বাসিন্দা আবুল নাছা ডিমাপুরে একটি গাড়ির মূল্য পরিশোধ করতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। পথে একটি…

Read More

ভারত-মায়ান্মার সীমান্তে আলফা (স্বা:) নেতাদের আত্মসমর্পণ

বরাক তরঙ্গ, ৬ মে : ভারত-মায়ান্মার সীমান্তবর্তী এলাকায় আলফা (স্বাধীন)-র দুই শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন। জানা গেছে, অরুণাচলের পাংসাউ পাস এলাকায় তারা আত্মসমর্পণ করেন।সূত্রের খবর, আসাম রাইফেলস-এর কাছে আত্মসমর্পণ করেন এই দুই নেতা। আত্মসমর্পণকারী নেতারা হলেন অশোক সোনোয়াল এবং বিপ্লব বুঢ়াগোহাঁই। নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণের পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে…

Read More

পদত্যাগ মুখ্যমন্ত্রীর, ১২ মে শপথ নেওয়ার সম্ভাবনা

বরাক তরঙ্গ, ৬ মে : পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। লোকসেবা ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র অর্পণ করেন। আগামী ১২ মে অসমে নবগঠিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১ মের পরেই নতুন…

Read More

দুলিয়াজানে চা-বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু বৃদ্ধের

বরাক তরঙ্গ, ৬ মে : দুলিয়াজানের ডিরিয়াল চা-বাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাগানের ১ নম্বর গুলিমারা এলাকায় হঠাৎ করেই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বাগান শ্রমিকদের ঘরবাড়ি লক্ষ্য করে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।…

Read More

আসন সংখ্যা কম হলেও জনগণের কণ্ঠস্বর হিসেবে গণতান্ত্রিক শক্তিকে আরও সুদৃঢ় করাই লক্ষ্য : গৌরব

বরাক তরঙ্গ, ৫ মে : বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের নৈতিক দায়িত্ব স্বীকার করে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ সংবাদমাধ্যমের সামনে বলেন,“পরাজয়ের নৈতিক দায়িত্ব আমি স্বীকার করছি। আমি দলের অধিনায়ক ছিলাম এবং একজন অধিনায়ক হিসেবে সহকর্মী ও দলের জ্যেষ্ঠদের কাছ থেকে আমরা যথেষ্ট স্বাধীনতা, সমর্থন ও সুপরামর্শ পেয়েছি। এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে প্রদেশ…

Read More

অখিল বিধানসভায় থাকা প্রয়োজন : হিমন্ত

বরাক তরঙ্গ, ৫ মে : বিধানসভা নির্বাচনে বড় সাফল্য অর্জনের পর মঙ্গলবার সরকারি বাসভবনে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল, বিরোধীদের ভূমিকা এবং আগামী সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত মত প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পর তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ…

Read More