বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : পাকিস্তানভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (SBN)-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাংসারিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গ্রেপ্তার ব্যক্তির নাম মৃগেন শালৈ। অভিযানের সময় তাঁর কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এর আগে ধুবড়ি, চিরাং, বরপেটা ও হাইলাকান্দি থেকে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।
STF-এর পক্ষ থেকে গোটা নেটওয়ার্কের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের যোগাযোগ ও ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইস ও নথিপত্রও পরীক্ষা করা হচ্ছে।



