ভয়াবহ নৌকাদুর্ঘটনা, নদীর মাঝখানে শতাধিক যাত্রী

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: ধুবুড়ি জেলার তামারহাটের গুমা ফেরিঘাটে গঙ্গাধর নদীতে ভয়াবহ নৌকাদুর্ঘটনার ঘটনা ঘটেছে। তামারহাট থেকে কাঁঠালতলীর দিকে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি নৌকার তলা ফেটে যায়। এর ফলে দ্রুত নৌকায় জল ঢুকতে শুরু করে এবং নৌকার একটি অংশ পানির নিচে তলিয়ে যায়। নদীর মাঝখানে আটকে পড়েন শতাধিক যাত্রী। জানা গেছে, প্রাণ বাঁচাতে যাত্রীদের কোমর…

Read More

ডিমা হাসাওয়ে পুলিশের অভিযানে দুই পিস্তল ও গুলি উদ্ধার, আটক এক

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: ডিমা হাসাও পুলিশের অভিযানে দু’টি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার লাংটিং থানার অন্তর্গত দাউহাজা জঙ্গল এলাকায়, জুম চাষের জমির মধ্যে থাকা একটি অস্থায়ী তাঁবুতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি .২২ ক্যালিবার ও একটি .৩২ ক্যালিবার পিস্তল, গুলি এবং মোবাইল ফোন উদ্ধার…

Read More

উলুবাড়ির IVF সেন্টারে চিকিৎসাধীন মহিলার মৃত্যু, গাফিলতির অভিযোগ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটির উলুবাড়িস্থিত ইন্দিরা IVF সেন্টারে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। মৃত মহিলার নাম লিজা ফুকন কোচ। তিনি চাবুয়ার রহমরিয়ার বাসিন্দা। স্বজনদের বক্তব্য অনুযায়ী, গত মে মাস থেকে ড. দিব্যজ্যোতি গোস্বামীর অধীনে তিনি চিকিৎসাধীন…

Read More

ধুবুড়িতে ৩,২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ধুবুড়ি জেলার চাপড়ে ৩,২০০ মেগাওয়াটের একটি আল্ট্রা সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আদানি পাওয়ার লিমিটেড কর্তৃক ৪৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই প্রকল্প থেকে নির্মাণ পর্যায়ে ২০,০০০ এবং চালুর পর প্রায় ৫,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০৩০…

Read More

গোলাঘাটে ৩০টি বিরল প্রজাতির টোকাই গেকো উদ্ধার, পাচারকারী গ্রেফতার

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে গোলাঘাটে ৩০টি বিরল প্রজাতির জীবন্ত টোকাই গেকো উদ্ধার করেছে বনবিভাগ। একই সঙ্গে মহন্ত পেগু ওরফে ভাইটি পেগু নামে এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব অসম বন্যপ্রাণী বিভাগের বোকাখাত রেঞ্জ এবং ডিমাপুর শুল্ক (প্রতিরোধক) বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালান। গোলাঘাটের গড়মূরের ৩৭ নম্বর…

Read More

স্কুটি ও চার চাকার গাড়ির মুখোমুখি, প্রাণ হারালেন যুবক

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর: জাগীরোডের রেলওয়ে ফ্লাইওভারে একটি স্কুটি ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রঞ্জিত দৈমারী এবং তিনি কণাবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ​জানা গেছে, রেলওয়ে ফ্লাইওভারে সংঘটিত এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রঞ্জিত দৈমারীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

Read More

নগাঁওয়ে ‘পাগলা বাবা’ গ্রেফতার, কুসংস্কারমূলক চিকিৎসার অভিযোগ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সামাজিক মাধ্যমে ‘পাগলা বাবা’ নামে পরিচিত জহুর আলিকে গ্রেফতার করেছে নগাঁও পুলিশ। জুরিয়া থানার অন্তর্গত বালিজান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জহুর আলি কথিত তন্ত্রসাধনা ও অলৌকিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অতিপ্রাকৃত ক্ষমতার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে…

Read More

মেডিক্যালে মনিটর বিস্ফোরণে রোগীর কক্ষে আগুন

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) রোগী থাকা একটি কক্ষে মনিটর বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। শনিবার রাতে হাসপাতালের MITU বিভাগের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ১০ জন রোগী থাকা একটি কক্ষে হঠাৎ মনিটর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই কক্ষটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায়…

Read More

পুলিশের গুলিতে আহত হত্যাকাণ্ডের অভিযুক্ত

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অপরাধীর বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে পুলিশের গুলিতে আহত হল হত্যাকাণ্ডের এক অভিযুক্ত। নাজিরা মহকুমার বিহুবর রঙাজান বেংগলি বস্তিতে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযুক্ত বিকি সিংকে নাগাল্যান্ড থেকে অসমে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, অসমে আনার পথে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে বিকি সিং। সেই সময় তাকে…

Read More

চাবুয়ায় ব্রহ্মপুত্রে দুর্ঘটনা, নিখোঁজ একই পরিবারের তিনজনসহ চার যুবক

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : ডিব্রুগড় জেলার চাবুয়া সহ-জেলার বালিজান এলাকায় শনিবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চার যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন সুরজিৎ ঘোষ, অভি সাহিল, বাবু ঘোষ ও সত্রজিত ঘোষ। তবে তাঁদের সঙ্গে থাকা আরও এক যুবক কোনওক্রমে প্রাণে বেঁচে যান। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল প্রায় ৫টা…

Read More