রুদ্ধশ্বাস জয়! ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Spread the news

১৫ জুলাই : ইনজুরি টাইমে এল মার্টিনেজের গোলে ফাইনালে পৌঁছল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার আটলান্টা ময়দানে ম্যাচের ৮৫ মিনিটি পর্যন্ত গোলের অপেক্ষা করতে হয় আর্জেন্টিনার সমর্থকদের। ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এ গর্ডন।

বল লড়াইয়ে দীর্ঘ ৮৫ মিনিট পর সোজা পোস্টে কিক নেন ই. ফার্নান্দেজ। এবং সফল হন। আর্জেন্টিনাকে সমতায় নিয়ে আসেন। এল. মার্টিনেজ অতিরিক্ত সময়ের ৯০+২তম মিনিটে গোল করে ফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নেন। অবশেষে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে আর্জেন্টিনা।

উল্লেখ্য, ২০০৫ সালের পর একে অপরের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে দীর্ঘ বিরতি সত্ত্বেও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচিত হয় এই দুই দেশের দ্বৈরথ। দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, ডেভিড বেকহ্যামের লাল কার্ড এবং পরবর্তীতে তাঁরই স্মরণীয় প্রত্যাবর্তনের মতো বহু নাটকীয় ঘটনার সাক্ষী এই প্রতিদ্বন্দ্বিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *