শেষ ষোলর ছাড়পত্র আদায় ব্রাজিলের

Spread the news

২৯ জুন : ইনজুরি টাইমে জয় হাসিল করে শেষ ষোলয় স্থান করে নিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। পোস্টের ইন সাইডে লেগে জাপানিজ জালে ঢুকল গ্যাব্রিয়েল মার্টিনেল্লির বল। ৯০+৬ মিনিটে গোল করে শেষ ষোলর ছাড়পত্র ছিনিয়ে নেন। সোমবার খেলার শুরুতে লিড নেয় জাপান। প্রথম গোলটি করেন কাইশু সানো। বক্সের ভেতরে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে নিখুঁত শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সামুরাই ব্লু।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। এরপর যোগ করা সময়ের (৯০+৬ মিনিট) একেবারে শেষ মুহূর্তে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তাঁর নাটকীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাও। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *