কাবুগঞ্জে জয়ী ডাউনহিল নাগাখাল

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : টানটান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে টাইব্রেকারে ৬-৫ গোলে সুইট ব্রাদার্স বাউরিকান্দিকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ডাউনহিল নাগাখাল। কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে আরও এক ধাপ এগিয়ে যায় ডাউনহিল নাগাখাল। শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলই ১-১ গোলে সমতায় থাকে। ম্যাচের ২৭ মিনিটে সুইট ব্রাদার্স বাউরিকান্দির হয়ে প্রথম গোলটি করেন শাকিল। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ডাউনহিল নাগাখাল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে সামুয়েল কাইস্যামের করা গোলে সমতায় ফিরে আসে তারা। এরপর নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলে জয়লাভ করে ডাউনহিল নাগাখাল।

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ডাউনহিল নাগাখালের সামুয়েল কাইস্যাম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মিহিকান্তি ভট্টাচার্য ও জইনুল হক। ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধুরী ও নিজাম উদ্দিন। আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে আরআর স্পোর্টিং শিলচর ও রুফুল এফসি রাজনগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *