বিহারের নয়া মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, ইস্তফা নীতীশ কুমারের

Spread the news

১৪ এপ্রিল : বিহারের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো সম্রাট চৌধুরীর নাম। মঙ্গলবার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। তার কিছুক্ষণ পরেই বিহারের শাসকজোট এনডিএ-র তরফ থেকে নীতীশের ক্যাবিনেটে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো সম্রাট চৌধুরীর নাম ঘোষণা করে। আগামীকাল শপথগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এ দিকে, দীর্ঘ দু’দশকের রাজত্ব শেষ। বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার। আজ দুপুরে তিনি পৌঁছে যান পাটনার লোক ভবনে। সেখানে তিনি রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই তিনি তাঁর ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন। পাশাপাশি, তিনি বিহারের মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও প্রস্তাব দিয়েছেন

ইস্তফা দেওয়ার পর নীতীশ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০০৫ সালের ২৪ নভেম্বর বিহারে প্রথমবার এনডিএ সরকার গঠিত হয়েছিল। তখন থেকে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। উন্নয়নের প্রতি আমরা ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি। হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, অনগ্রসর শ্রেণি, দলিত-সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আমরা কাজ করেছি।’ তিনি বলেন, “আমাদের সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছে। নারী এবং যুবকদের উপর আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। নতুন সরকার এই দায়িত্বগুলি এগিয়ে নিয়ে যাবে এবং বিহারের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকবে।” উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যসভায় শপথ নিয়েছেন নীতীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *