সংবর্ধিত তাজ উদ্দিন ও সূর্যকুমার শর্মা

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর ফুটবল রেফারি ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সংবর্ধিত হলেন চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব তাজ উদ্দিন এবং উধারবন্দের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ক্রীড়াসংগঠক সূর্যকুমার শর্মা । শুক্রবার সকালে উদারবন্দ নবারুণ সংঘ কার্যালয়ে রেফারি কমিটির অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধিত করা হয়। এদিন সংস্থার পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য। এরপর কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

সংবর্ধনা পর্বে বক্তব্য রাখেন রেফারি কমিটির মুখ্য উপদেষ্টা চন্দন শর্মা, উধারবন্দ টেবিল টেনিস ক্লাবের প্রাক্তন সচিব প্রণবানন্দ দাশ, সূর্যকুমার শর্মা এবং তাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলচর রেফারি ওয়েলফেয়ার কমিটির সচিব শৈলেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রেফারি আব্দুল মাজিদ চৌধুরী,শৈলেন্দ্র চন্দ্র দাস, কিশোর ভট্টাচার্য, নিরুপম দাস, আশুতোষ রি, বাবুল মোড়া, শিবদাস তেলি, সমীর সিনহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *