বিহারে বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের বাড়িতে চলল বুলডোজার

১৪ নভেম্বর : সরকারি রাস্তা জবরদখলের অভিযোগে বিহারের (Bihar) বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। শুক্রবার দ্বারভাঙার পৌখরাভিন্দা গ্রামে প্রশাসনিক দল অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণটি উচ্ছেদ করে। প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামের স্থানীয় একটি রাস্তা, নিকাশি নালা এবং মন্দির সংলগ্ন সরকারি জমি জবরদখল করে পাঁচিল…

Read More

পূর্ণিয়ায় বিজেপির পদযাত্রায় যোগ দিতে বিহারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

৪ নভেম্বর : বিহারের পূর্ণিয়া শহরে বুধবার বিজেপির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ পদযাত্রাকে ঘিরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পূর্ণিয়ায় পৌঁছেছেন অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মা। পূর্ণিয়া বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মুখ্যমন্ত্রীর আগমন এবং ভিআইপি যাতায়াতকে কেন্দ্র করে পূর্ণিয়া পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ সতর্ক…

Read More

মোবাইল চুরি করতে গিয়ে ধরা, চলন্ত ট্রেনের জানলায় ঝুলিয়ে রাখার পর প্ল্যাটফর্মে ফেলে দিলেন যাত্রীরা!

১৫ অক্টোবর : চলন্ত ট্রেনে বসে থাকা এক যাত্রীর মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক তরুণ। এরপর তাঁকে চলন্ত ট্রেনের জানলায় ঝুলিয়ে বেশ কিছুটা পথ নিয়ে যান যাত্রীরা। পরে প্ল্যাটফর্মে পা ঠেকতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফলে প্ল্যাটফর্মে পড়ে যান ওই তরুণ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বিহারের ভাগলপুর…

Read More

বিহারের হাজিপুরে গঙ্গায় নৌকাডুবি, অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা

১৩ অক্টোবর: উৎসবের মরশুমে বিহারের হাজিপুরে গঙ্গা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের হাজিপুর জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামের কয়েকজন যুবক নৌকায় চেপে পিকনিকে যাচ্ছিলেন। নৌকাটিতে…

Read More

বিহারে SIR নিয়ে বিক্ষোভ, পাটনায় আটক তেজস্বী-সহ বিরোধী নেতারা

৮ অক্টোবর : বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার পাটনায় বিক্ষোভে শামিল হল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। বিধানসভার কাছে শহিদ স্মারক থেকে লোকভবনের দিকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে কংগ্রেস, বাম দল-সহ জোটের একাধিক শরিক দলের…

Read More

ত্রাণ নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, আকাশ থেকে ফেলা প্যাকেটের আঘাতে ঝরল প্রাণ!

৪ অক্টোবর : বিহারের শরণ জেলায় এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনায় আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেট সরাসরি মাথায় পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন এক মহিলাসহ দুই শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় শুক্রবার বিকেলে বিহারের শরণ জেলার আমনৌর থানার…

Read More

ফের রাস্তায় তরুণীকে টানাহেঁচড়া, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৪

২৪ সেপ্টেম্বর : বিহারের জামুইয়ে নাবালিকা হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সমস্তিপুর। নির্জন রাস্তায় এক তরুণীকে ঘিরে ধরে হেনস্থা, গালিগালাজ এবং অশালীন আচরণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার ৫৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই ভিডিয়োয় দেখা চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি…

Read More

বিহার কিশোরীকে হেনস্তার ঘটনায় মূল অভিযুক্তকে গুলি, হাসপাতালে ভর্তি

২২ সেপ্টেম্বর : বিহারের জামুইয়ে কিশোরীকে শ্লীলতাহানি ও হেনস্তার ঘটনায় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হলেন মূল অভিযুক্ত নন্দন যাদব। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পায়ে গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহার পুলিশের এডিজি (ল অ্যান্ড অর্ডার) সুহিনা অনুপম জানান, নন্দন…

Read More

মন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে JDU নেতার ৭ লক্ষ টাকার সোনার চেন চুরি

৫ সেপ্টেম্বর : স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারকে স্বাগত জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলেন JDU নেতা রাজেশ মণ্ডল। অভিযোগ, অনুষ্ঠানে তাঁর প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সোনার চেন হারিয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার মন্ত্রীর স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেশ মণ্ডল। অনুষ্ঠানে প্রচণ্ড ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় পকেটমারেরা তাঁর গলা থেকে সোনার চেনটি চুরি করে…

Read More

ভেসে আসছে সিলিন্ডার, গাড়ি, সামগ্রী, মানুষ ও পশুর মৃতদেহ, উত্তর বিহারে নদী থেকে মাছ না খাওয়ার সতর্কতা

২ সেপ্টেম্বর : নেপালের ভয়াবহ হড়পা বানের জল গণ্ডক ও কোশী নদীর মাধ্যমে উত্তর বিহারের সমতল এলাকায় প্রবেশ করেছে। এর ফলে বন্যার জলের সঙ্গে ভেসে আসা মাছ ও আবর্জনা ঘিরে তৈরি হয়েছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। পরিস্থিতি বিবেচনায় বিহার সরকার সতর্কতা জারি করে বন্যার জলে পাওয়া মাছ না ধরার পাশাপাশি সেগুলি কেনাবেচা ও খাওয়া থেকে বিরত থাকার…

Read More