১৪ এপ্রিল : ঢেকিয়াজুলির গড়মারায় জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কীয় কাকা গোবিন্দ গোয়ালা ধারালো অস্ত্র দিয়ে নিজের দুই ভাতিজা যোগেশ্বর গোয়ালা ও পূর্ণ গোয়ালাকে নৃশংসভাবে হত্যা করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ অভিযুক্ত গোবিন্দ গোয়ালাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই নৃশংস ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



