baraktaranga.com

পুত্র-বউমার নৃশংসতার শিকার বৃদ্ধা, লুইত থেকে উদ্ধার অর্ধগলিত দেহ

বরাক তরঙ্গ, ৩ জুন : পুত্র ও বউমার নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। চাঞ্চল্যকর এই ঘটনাটি গোয়ালপাড়ার দিনের আলগায় সংঘটিত হয়। এ নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, লুইত নদী থেকে ওই বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় দিনের আলগা এলাকার বাসিন্দা শুরাতন বেওয়া হিসেবে জানা গেছে।…

Read More

হাসির স্থপতি দাঁত বাঁচানোর শিল্প ও আত্মবিশ্বাস

।। মিতা দাসপুরকায়স্থ ।।৩ জুন : মানুষের মুখের সবচেয়ে উজ্জ্বল অলংকার তার হাসি। সেই হাসির দীপ্তি নির্মাণ করে দাঁত, নীরব অথচ অপরিহার্য এক সঙ্গী। দাঁত শুধু খাদ্য চিবানোর উপকরণ নয়, এটি ভাষার স্বচ্ছতা, উচ্চারণের স্পষ্টতা, মুখাবয়বের ভারসাম্য, ব্যক্তিত্বের প্রকাশ এবং আত্মবিশ্বাসের অন্যতম ভিত্তি। দাঁতের ফাঁক, ক্ষয় কিংবা ভাঙন অনেক সময় আমাদের অজান্তেই জীবনের নানা ক্ষেত্রে…

Read More

গোলাঘাটে ভয়াবহ হামলা, একই পরিবারের ৪ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

বরাক তরঙ্গ, ৩ জুন : গোলাঘাট জেলার জামুগুরির নগুরা গ্রামে এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নামঘরের ভাওনা অনুষ্ঠানে বায়ন (বাদ্যযন্ত্র পরিবেশন) নিয়ে বিরোধের জেরে এক যুবক একই পরিবারের চার সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক ঋতুপর্ণ হাজরিকা। অভিযোগ, ভাওনা চলাকালীন তিনি যে বায়নের দাবি করেছিলেন, তার বিরোধিতা করেন…

Read More

মাতৃহারা বিধায়ক অখিল গগৈ

বরাক তরঙ্গ, ৩ জুন : বিধায়ক অখিল গগৈয়ের মা প্রিয়দা গগৈ আর নেই। বুধবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ দিন সকালে গুয়াহাটিতে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ যোরহাট জেলার চেলেংহাটস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া…

Read More

ভয়াবহ বাস দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষের পর দাউদাউ করে জ্বলল বাস, মৃত অন্তত ৫

৩ জুন : গুজরাটের সুরাত জেলার বারদোলি এলাকার উভা গ্রামের কাছে দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির আশঙ্কা তৈরি হলো। ঘটনায় প্রাথমিকভাবে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষের পরপরই একটি বাসে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। স্থানীয় সূত্রে খবর, মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি যাত্রীবাহী…

Read More

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব ইরানের

৩ জুন : চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপকে ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে দ্বীপটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার জবাবে তারা অঞ্চলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন…

Read More

জরিমানা নয়, জীবনের সুরক্ষাই মূল লক্ষ্য — হেলমেটহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিল পাথারকান্দি পুলিশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ জুন : পথে বেরোলেই দেখা যায় অসংখ্য মোটরসাইকেল ছুটে চলেছে ব্যস্ত সড়কে। কিন্তু সেই গতির সঙ্গেই প্রতিনিয়ত বেড়ে চলেছে দুর্ঘটনার আশঙ্কা। একটি মুহূর্তের অসাবধানতা কিংবা একটি ছোট ভুল সিদ্ধান্ত কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। আর সেই বাস্তবতাকে সামনে রেখেই সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী, মানবিক এবং…

Read More

সচেতনতা কর্মসূচি ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমি জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : তামাকমুক্ত জীবনযাপনকে উৎসাহিত করা এবং তামাকজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে শ্রীভূমি জেলায় বিভিন্ন সচেতনতামূলক ও সংবেদনশীলতামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ পালন করা হয়। কর্মসূচিগুলি আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম) এবং জেলা তামাক নিয়ন্ত্রণ কোষ (DTCC), শ্রীভূমি-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। দিবস পালন উপলক্ষে ৩০ মে একটি…

Read More

শিলচর রেফারিজ ওয়েলফেয়ার কমিটির ৩দিনের রেফারি কর্মশালা ৫ জুন থেকে

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুন : আগামী শুক্রবার থেকে তিনদিনের (৫-৭ জুন) বরাক উপত্যকা ভিত্তিক আবাসিক রেফারি কর্মশালার আয়োজন করছে শিলচর ফুটবল রেফারিজ ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার শিলচর টাউন ক্লাবে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কর্মকর্তারা। কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য, সচিব শৈলেন্দ্র চন্দ্র দাস ও মুখ্য পৃষ্টপোষক চন্দন শর্মা এদিন সাংবাদিকদের সামনে কর্মশালা বিস্তারিত…

Read More

৫ জুন ত্রিপুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করবেন পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন

বরাক তরঙ্গ, ২ জুন : আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন এবং আগরতলার পুরাতন রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসে প্রস্তাবিত পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এ কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয়…

Read More