মাঠে খেলোয়াড়ের মৃত্যু, একাধিক যুবকের বিরুদ্ধে মামলা পরিবারের
বরাক তরঙ্গ, ৩ জুন : ফুটবল খেলার সময় রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল এক খেলোয়াড়ের। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সোনাইয়ের ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের। সোমবার বিকেলে ফুটবল খেলার সময় আমির হোসেন লস্কর (৪৫) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়। খেলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান…
