baraktaranga.com

হাইলাকান্দিতে এআইডিএসও-র ছাত্রসভায় বৃহত্তর আন্দোলনের ডাক

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষার দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলো হাইলাকান্দিতে আয়োজিত এক ছাত্রসভায়। এআইডিএসও-র হাইলাকান্দি জেলা ইউনিটের উদ্যোগে কলেজ রোডে অনুষ্ঠিত এই সভায় বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল…

Read More

কাছাড় কলেজের হিজাব বিতর্কে মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, শিক্ষার ক্ষেত্রে সকলের অধিকার সমান’______ শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচরের কাছাড় কলেজে হিজাব পরা নিয়ে এনএসইউআই ও এবিভিপির মধ্যে সাম্প্রতিক তুমুল বিতর্ক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবায়ের এনামের প্রতিবাদ কর্মসূচির পর এবার বিষয়টি নিয়ে সরব হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হিজাব ইস্যুতে নিজের…

Read More

রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা, সময় পেরিয়ে ফর্ম গ্রহণের অভিযোগ ABVP-র

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে—এমন অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । ABVP-র অভিযোগ, শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা…

Read More

রামনগরের আনোয়া বিলের দূষিত জল নিয়ে উদ্বেগ, বিধায়কের দ্বারস্থ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : রামনগর এলাকার আনোয়া বিলের দূষিত জলের সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের কাছে স্মারকলিপি প্রদান করল তারাপুর-রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালনা কমিটি। বৃহত্তর রামনগর এলাকায় বরাক নদী থেকে কাঁচা জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয়…

Read More

শিলচরে দুই মাদকের আস্তানায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মহিলা, পলাতক স্বামীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর শহরের দুটি পৃথক মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওয়াটার ওয়ার্কস রোড এবং রংপুর প্রথম খণ্ড এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের স্বামীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে…

Read More

সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে রক্ষা বন্ধন উদযাপন খুশি স্মৃতি সংস্থা’র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : পবিত্র রক্ষা বন্ধন উপলক্ষে শুক্রবার শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি বিএসএফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই বিশেষ আয়োজন করা হয়। শ্রীভূমির অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’র…

Read More

নেপালে ভয়াবহ বন্যায় অসমের তিন যুবক নিখোঁজ, উদ্বেগে পরিবার

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ধসের মাঝে অসমের তিন যুবকের নিখোঁজ হওয়ার খবরে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। হোজাইয়ের এক এবং কার্বি আংলং জেলার দুই যুবক নেপালের বন্যার পর থেকেই নিখোঁজ রয়েছেন। ​হোজাইয়ের হিন্দু ব্লক গ্রামের বাসিন্দা শতদল নাথ কাজের সূত্রে প্রায় এক বছর আগে নেপালে গিয়েছিলেন। নেপালে ভয়াবহ বন্যার…

Read More

শ্রীভূমিতে জাতীয় নারী সমতা দিবস উদযাপন ও ‘জেন্ডার রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : জাতীয় নারী সমতা দিবস উপলক্ষে বুধবার লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারী অধিকার সুরক্ষায় এক বিশেষ পদক্ষেপ হিসেবে শ্রীভূমি জেলার মালেগড় ব্লকের অন্তর্গত কুশিয়ারা মডেল সিএলএফ-এর অধীনে ‘জেন্ডার রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন বা এএসআরএলএম-এর অধীনে প্রতিষ্ঠিত এই জেন্ডার রিসোর্স সেন্টারটি তৃণমূল স্তরে লিঙ্গ…

Read More

কটামণিতে চ্যাম্পিয়ন ইয়ং স্টার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: বৃহত্তর কটামণি এলাকার এনএস ছলামনা মাঠে অনুষ্ঠিত আব্দুল মান্নান নামাঙ্কিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হলো কটামণি ইয়ং স্টার ক্লাব। ফাইনালে তারা এন এস ছলামনা এফসিকে ৩-০ গোলে পরাজিত করে। ফাইনাল ম্যাচ ঘিরে দুপুর থেকেই মাঠে উপচে পড়ে দর্শকের ভিড়। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে…

Read More

ইমাম নির্বাচন ঘিরে কালাইনে মসজিদে তুমুল সংঘর্ষ-ভাঙচুর, মহিলা সহ আহত একাধিক

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কাছাড় জেলার কালাইন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ভূঁইয়া বাড়ির তারাপুর বড় মসজিদে জুম্মার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই…

Read More