দেশভাগ, সিলেট প্রশ্ন এবং “উদ্বাস্তু” পরিচয়ের রাজনৈতিক ইতিহাস
।। বিধায়ক দাশ পুরকায়স্থ ।।৪ জুন : ভারতবর্ষের স্বাধীনতা কেবলমাত্র ঔপনিবেশিক শাসনের অবসান ঘটায়নি; এর সঙ্গে জুড়ে ছিল এক গভীর মানবিক বিপর্যয়—দেশভাগ। ১৯৪৭ সালের দেশভাগের ফলে পঞ্জাব ও বাংলার কোটি কোটি মানুষ রাতারাতি নিজেদের জন্মভূমিতে “পর” হয়ে পড়েন। বাংলার ক্ষেত্রে এই বিভাজন ছিল আরও জটিল, কারণ ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, সামাজিক রীতিনীতি—সবকিছুতে ঐক্য থাকা সত্ত্বেও ধর্মের…
