টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জোড়া পদক শিলচরের
ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : গুয়াহাটিতে চলতি ইউটিটি অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত জোড়া পদক এসেছে শিলচরে। আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে অনূর্ধ্ব ১৩ ছেলেদের বিভাগে শিলচরের বিপ্রজিত পাল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে সে ডিব্রুগড়ের নির্ভেশ শইকিয়াকে ৩-০ গেমের ব্যবধানে পরাজিত করে খেতাব জয় করে। একইভাবে অনূর্ধ্ব ১৩ মেয়েদের বিভাগে শিলচরের আরুহি…
